দারুন জবাব দিচ্ছেন তামিম-সৌম্য

স্পোর্টস ডেস্ক :   শ্রীলঙ্কার ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাটিংকরতে নেমে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকার খেলে চলেছেন নিজেদের সুনাম ধরে রেখে। এপ্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান করেছে বাংলাদেশ।

তামিম ইকবাল ২০ ও সৌম্য সরকার ১৪ রানে অপরাজিত রয়েছেন। এর আগে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।এর আগে গতকাল প্রথম সেশনের পর থেকেই একা শ্রীলঙ্কাকে টেনে তুলেছেন দীনেশ চান্দিমাল। লঙ্কানদের স্কোরটা তিনশ রানের কোটা পার করেই আউট হন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

মিরাজের বলে সৈকতের তালুবন্দি হওয়ার আগে ১৩৮ রান করেন চান্দিমাল। এর পর ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে লাকমলকে আউট করেন শুভাশীষ রায়। ৩৫ রান করেন লাকমল। লঙ্কানদের ইনিংসটা যে ৩৩০ রানের কোটা পার হলো তাতে সবচেয়ে বেশি অবদান এই দুজনেরই।

প্রথম দিনের ৭ উইকেটে ২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। বাকি তিন উইকেটে আজ আরো ১০০ রান যোগ করে স্বাগতিকরা।

বাংলাদেশ দল :মুশফিকুর রহিম (অধিনায়ক),তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস,সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও শুভাশীষ রায়।

শ্রীলঙ্কা দল :দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল, নিরোশান দিকওয়েলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গ লাকমাল, ধনঞ্জয় ডি সিলভা ও লক্ষ্মণ সান্দাকান।।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।