× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক

দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা

প্রথম মিনিটেই ধাক্কা খায় বার্সেলোনা। পিছিয়ে পড়ে দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। শনিবার (২৯ নভেম্বর) আলাভেসের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় কাতালান ক্লাবটি। এই জয়ে রিয়ালকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠলো হ্যান্সি ফ্লিকের দল।

 আলাভেসের ডিফেন্ডার ইবানেস কর্নার থেকে টোকা দিয়ে বল জালে জড়ান। তবে সেই চাপ বেশিক্ষণ টিকতে দেয়নি বার্সেলোনা। অষ্টম মিনিটে শক্তিশালী আক্রমণে দানি ওলমোর কাটব্যাক ধরে দুর্দান্ত শটে সমতায় ফেরান ইয়ামাল।

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩–০ গোলে হারের পর সমালোচনার মুখে থাকা ইয়ামাল এ ম্যাচে গোল করে ফিরেছেন চেনা ছন্দে। ২৬তম মিনিটে রাফিনিয়ার পাস ধরে পেনাল্টি স্পটের কাছে থেকে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন ওলমো।

প্রথমার্ধে দুই দলই সাতটি করে শট নেয়, কিন্তু বিরতির পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। আলাভেস দ্বিতীয়ার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি, বিপরীতে বার্সেলোনা আক্রমণ চালিয়ে গেছে নিয়মিত। লেভানডোভস্কির দুটি হেড ও ইয়ামালের কয়েকটি সুযোগ ফিরিয়ে দেন আলাভেস গোলরক্ষক।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের থ্রু পাস ধরে কোনাকুনি শটে ওলমো তার দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩–১ ব্যবধানে নিশ্চিত হয় বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয়। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সা।

এদিকে ২৯ নভেম্বর বার্সেলোনার জন্য বিশেষ এক তারিখ। কারণ, ১৮৯৯ সালে এই দিনে জন্ম হয়েছিল বার্সেলোনার। ফলে ক্লাবটির বর্ষপূর্তিতে দারুণ এক জয় পেল কাতালান ক্লাবটি।


এ ক্যটাগরির আরো খবর..