× Banner

পিআইডি

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করার আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
নাগরিক সেবায় আত্মনিয়োগ

            ডাকটেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নবনিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণকে দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

             আজ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে  নবনিয়োগপ্রাপ্ত অফিস সহায়কগণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব একথা বলেন।

            তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব সাঈদ।

            বিশেষ সহকারী বলেনআইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা। তিনি বলেনপ্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছেযা একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেনউপজেলা পর্যায়ে ডিওআইসিটি অফিসগুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবানিবন্ধনতথ্যপ্রযুক্তি ও সাইবার সিকিউরিটি সহায়তায় নবনিয়োগপ্রাপ্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে উপজেলা কার্যালয়গুলোতে ল্যাব সুবিধাপ্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে বলেও তিনি জানান।

            ফয়েজ আহমদ তৈয়্যব বলেনমাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করা আইসিটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব। পাশাপাশি তিনি কর্মকর্তাদের নিজ উদ্যোগে আইটি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানানযাতে তারা ডিজিটাল সেবার মান আরো উন্নত করতে পারেন। তিনি আরো বলেনসীমাবদ্ধতার মধ্যেও এই নিয়োগ একটি বড় সুযোগযা দেশের ডিজিটাল ট্রান্সফরমেশন ও নাগরিক সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নবনিয়োগপ্রাপ্তদের মাধ্যমে আইসিটি বিভাগের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

            সভাপতির বক্তব্যে শীষ হায়দার চৌধুরী বলেনদক্ষসৎ ও দায়িত্বশীল জনবল গঠনের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সরকারের উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে। তিনি নবযোগদানকৃতদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

            বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ অধিদপ্তরের কর্মপরিকল্পনা ও দায়িত্ব পালনে সততা ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

            উল্লেখ্যসম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..