× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দাদাসাহেব ফালকে‘র জুরি বোর্ডে রুনা লায়লা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা ভারতের চলচ্চিত্রের সম্মানজনক ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিকে চূড়ান্ত করতে সম্প্রতি গঠিত জুরি বোর্ডের সদস্য হয়েছেন।

এ বছরের ৩০ এপ্রিল দেয়া হবে ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ১৯৬৯ সাল থেকে ভারতে প্রতিবছরই এই পুরস্কার দেওয়া হচ্ছে।

দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন ১৬ জানুয়ারি সংগীতশিল্পী রুনা লায়লার কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আশফাক খোপিকার।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আপনার দীর্ঘ সংগীতজীবনের অভিজ্ঞতা ও অর্জন দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবে।’

গতকাল শনিবার সন্ধ্যায় রুনা লায়লা বলেন, ‘আমি জুরি বোর্ডের সদস্য হতে সম্মতি জানিয়েছি। বাংলাদেশি শিল্পী হিসেবে “দাদাসাহেব ফালকে” পুরস্কার বিজয়ী নির্বাচনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার। খুব ভালো লাগছে।’

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার হলো চলচ্চিত্রে ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা। পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল ও ১০ লাখ রুপি।

এ পর্যন্ত ভারতের চলচ্চিত্রের কীর্তিমান ব্যক্তিত্বদের মধ্যে অনেকেই ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কানন দেবী, নওশাদ, দিলীপ কুমার, সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহা, শিবাজী গণেশন, মান্না দে, লতা মুঙ্গেশকর, আশা ভোঁসলে, ভূপেন হাজারিকা, সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব আনন্দ, রাজ কাপুর, প্রাণ, গুলজার, যশ চোপড়া, শশী কাপুর, শ্যাম বেনেগাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..