× Banner
সর্বশেষ
বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যা মামলার বিচার ৬ কার্যদিবসে সম্পন্ন ঘোষিত রায়ে সন্তোষ প্রকাশ আইনমন্ত্রীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত হতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  তোফায়েল আহমেদসহ ১৬ সাবেক মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব লেবাননে নিহত দুই রেমিট্যান্সযোদ্ধার মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সংসদে বিশেষ কমিটির ১২ সুপারিশ গৌরনদীর বাকাই সাহা পাড়ায় লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান  দুই বেলা চলবে সংসদ অধিবেশন, শেষ হবে ৯ জুলাই ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

দাদাগিরি করতে গিয়ে কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ভারত -রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
কূটনৈতিকভাবে দেউলিয়া

সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে ভারত এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, মালদ্বীপ-শ্রীলংকা ও বাংলাদেশসহ সব রাষ্ট্রকে অবহেলা করে ভারত নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে তারা বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, ভারত সরকার ভুলে গেছে—একটি দেশের সর্ম্পক হয় আরেকটি দেশের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নয়। কিন্তু ভারত ও উগ্র হিন্দুরা হাসিনার পতনে মর্মাহত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

বাংলাদেশের সব ধর্মের মানুষের মধ্যে ভারত সুসম্পর্ক নষ্ট করতে চায় জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে আছে। এ দেশে কখনও সাম্প্রদায়িক দাঙ্গা, হানাহানি জীবনহানির মতো ঘটনা ঘটে না।

তিনি বলেন, পতিত হাসিনা সরকার ও তার দোসরদের সব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দলমত, ধর্ম-বর্ণের মানুষ একত্র হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..