× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

দাঁত সাদা রাখবেন যেভাবে

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: হাসির জন্য চাই সুন্দর দাঁত। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরন দাঁতের সাদাভাব নষ্ট করে। রিডার্স ডাইজেস্ট জানিয়েছে দাঁত সাদা রাখার ছয় উপায়ের কথা।

১. দাঁতকে সুন্দর এবং সাদা রাখতে স্বাস্থ্যকর খাবার খান। ধূমপান, মদ্যপান, ব্ল্যাক টি পান ইত্যাদি দাঁতের সাদাভাব নষ্ট করে দেয়। এ ছাড়া কোমল পানীয়, সয়াসস- এগুলোও দাঁতের সাদাভাব নষ্ট করে। তাই দাঁত ভালো রাখতে এই খাবারগুলো এড়িয়ে চলুন।

২. দুই থেকে তিন মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করুন। নয়তো ব্রাশে ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে। এটি আপনার মুখকেও আক্রান্ত করবে।

৩. দাঁত ব্রাশের সময় জিহ্বাও পরিষ্কার করবেন। এটি মুখের স্বাস্থ্য ভালো রাখতে এবং দুর্গন্ধ রোধে সাহায্য করবে। মুখে দুর্গন্ধ হওয়ার একটি বড় কারণ জিহ্বায় ব্যাকটেরিয়া বেড়ে যাওয়া। এ কারণেই বিশেষজ্ঞরা দাঁত ব্রাশের পাশাপাশি জিহ্বা পরিষ্কার করার বিষয়ে গুরুত্ব দেন।

৪. দাঁত ভালো রাখতে কচকচে ফল-সবজি খেতে পারেন, যেমন- আপেল, পেয়ারা, গাজর ইত্যাদি। এগুলো ঠিক দাঁত সাদা করে তা নয়, তবে এগুলো খেলে দাঁত একটু পরিষ্কার দেখায়।

৫. দাঁতকে সাদা বা পরিষ্কার রাখতে দুই বেলা ব্রাশ করুন, এর কোনো বিকল্প হয় না। আর হ্যাঁ, ব্রাশ করতে হবে রাতে ঘুমের আগে এবং সকালের নাশতার পর!


এ ক্যটাগরির আরো খবর..