× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ শুরু

admin
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ চলতি দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। বিকাল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এটা বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামীকাল বৃহস্পতিবার ২০১৬-’১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন । এটা হবে বর্তমান সরকারের তৃতীয় বাজেট।

অধিবেশন শুরুর আগে আজ বিকালে সংসদ ভবনে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এই অধিবেশনের মেয়াদ এবং কাল প্রস্তাব হতে যাওয়া বাজেটের ওপর সংসদে কত ঘণ্টা আলোচনা হবে তা নির্ধারণ করা হবে। সদ্য প্রয়াত বর্তমান সংসদের সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী আজ অধিবেশনে তার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে অধিবেশন মুলতবি করা হবে।

এদিকে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি এস কে সিনহা ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এরইমধ্যে স্পিকারকে দেখতে হাসপাতালে গেছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, এবার বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বেশি হবে। গত কয়েকবারের মত এবারও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হবে। এবার নতুন করে যুক্ত হচ্ছে সাত মিনিটের একটি ভিডিওচিত্র, যেখানে সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে। বাজেট উপস্থাপনের আগে এই ভিডিওচিত্র সংসদ কক্ষে দেখানোর ব্যবস্থা করতে অর্থ মন্ত্রণালয় থেকে রবিবার সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে।

একাদশ অধিবেশনে উত্থাপনের জন্য গতকাল পর্যন্ত সংসদ সচিবালয়ে নতুন দুটি বিল জমা পড়েছে। এগুলো হল- ‘রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল’ এবং ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফার কাউন্সিল বিল’। সংসদসহ সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে কোনো বেসরকারি সংস্থা (এনজিও) বিরূপ মন্তব্য করলে তা অপরাধ বিবেচনায় নিয়ে সংস্থাটির নিবন্ধন বাতিলের ক্ষমতা সরকারের কাছে রাখার বিধান রেখে ‘বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) বিল’ এ অধিবেশনে পাস হওয়ার কথা রয়েছে। এছাড়া আগের অধিবেশনগুলোতে উত্থাপিত ১৮টি বিল পাসের প্রক্রিয়ায় রয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..