দল ক্ষমতায় থাকলে কিছু পরগাছাও থাকে

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর লালবাগে সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, যারা শৃঙ্খলা নষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ কমিশনারকে বলা হয়েছে। এরইমধ্যে দু-একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। দল ক্ষমতায় থাকলে আদর্শিক কর্মীদের সঙ্গে কিছু পরগাছাও থাকে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মহিলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অন্য কোনো সরকারের আমলে দলীয় কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ইতিহাস নেই। অতীতে অনেক দলের নেতা-কর্মী অনেক অপরাধ করে পার পেয়ে গেছে। এসব দল কখনো অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু আওয়ামী লীগ সবসময় কারো বিরুদ্ধে অভিযোগ পেলে শুধু সাংগঠনিক নয়, প্রশাসনিক ব্যবস্থাও নিয়েছে। সে জন্য সংসদ সদস্য হয়েও কারাগারে থাকা, মন্ত্রী হয়েও আদালতে হাজিরা দেয়ার ঘটনা দেখা যায়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্দোষ হয়ে থাকলে বিচারকাজকে বিলম্বিত করবেন না। আদালতকে সাহায্য করুন। প্রতিটি আত্মপক্ষ সমর্থন বক্তব্য এত দীর্ঘ করবেন না। আদালতের প্রতি আস্থা রাখুন, সরকার কোনো বিচারপ্রক্রিয়ায় বাধা দেয়নি, দেবে না।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরাসহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।