× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

কালকিনি( মাদারীপুর)প্রতিনিধি

দলে ঢুকে কোন আ’লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করলে জিয়ার সৈনিকেরা দাঁতভাঙ্গা জবাব দিবে- খোকন তালুকদার

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সন্ত্রাসীরা বিশৃঙ্খলা

কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপির দলে ঢুকে কোন আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিশৃঙ্খলা করার সৃষ্টি করলে জিয়ার সৈনিকেরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিবে।

সমাজে, রাজনীতিতে, দেশগঠনে ও দেশসেবায় কোন দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঢাই নাই। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবক তারেক রহমান। যিনি বাবা হারিয়েছে, যিনি কষ্ট পেয়েছেন তিনিই জানেন স্বজনহারা বেদনা কি। বুধবার দুপুরে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা বিএনপির আয়োজনে বিজয় র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বৈরাচার মুক্ত দেশ গড়তে শহীদ ছাত্রজনতার কথা স্মরণ করে তালুকদার খোকন আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন। নতুন বাংলাদেশ রচিত হয়েছে। এই দেশে জুলাই-আগস্টে হতাহতের ভুলে গেলে চলবে না। তাদের স্মৃতি নিয়েই বাংলাদেশে চলতে চাই। এই শহীদদের শপথ নিয়ে বলছি দেশে আর কোন দুর্নীতি হতে দিবো না। দীর্ঘ ১৭ বছর নির্যাতিত কর্মীর পাশের ছিল তারেক রহমান।  আগামী নির্বাচনে যারা এমপি-মন্ত্রী হবেন ও নির্বাচিত সরকার হবেন, তাদেরকে জনগনের বান্ধব হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিনএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রফিকুল ইসলাম মিন্টু


এ ক্যটাগরির আরো খবর..