× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

নতুন রাজনৈতিক দলে কে কে থাকছেন কোন পদে?

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
নতুন রাজনৈতিক দলে

চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম। গঠনতন্ত্র প্রণয়ন ও কমিটি গঠন শেষ হওয়া সাপেক্ষে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি।

রাজনৈতিক দলটির পাশাপাশি নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণাও আসতে পারে। প্রাথমিকভাবে দল এবং ছাত্র সংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নিতে পারেন। তবে দলের দায়িত্ব নিলে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে নাহিদ বলেছেন, ‘ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই, তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করব।’

এ ছাড়া দলের সদস্যসচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া দলের শীর্ষ ফোরামে থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

জানা গেছে, এখন দলের গঠনতন্ত্র প্রণয়ন, ঘোষণাপত্র এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্ট কমিটি ও সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কাজ করছে।

নতুন এই রাজনৈতিক দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ও জাতীয় নাগরিক কমিটি (জানাক) এই দুটি ফোরামের সর্বোচ্চ পর্যায়ের নেতারা থাকবেন। এ ছাড়া দেশে নারী অধিকার জাগ্রত করতে কমিটির শীর্ষ পদে দেখা যেতে পারে বেশ কয়েকজন নারী সংগঠককে। নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব ঠিক করতে এরই মধ্যে দফায় দফায় বৈঠক করেছেন সংগঠন দুটির শীর্ষ নেতারা।

নতুন দলের গঠনতন্ত্র, দলের নাম ও সাধারণ মানুষের কাছে প্রত্যাশা জানতে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংগঠন দুটির চলমান জনমত জরিপের কার্যক্রম ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..