× Banner
সর্বশেষ
মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল ও হালাল মাংস রপ্তানির নতুন সম্ভাবনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: মির্জা ফখরুল মুখ সামলান আর তা না হলে শরীর সামলাতে পারবেন না – এমপি খোকন তালুকদার আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী

দলিতসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা বরাদ্দ

admin
হালনাগাদ: বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮

সমাজের ভাগ্য বিড়ম্বিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোত ধারায় সম্পৃক্ত করতে বর্তমান সরকার সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করেছে। চলতি অর্থ বছরের বাজেটে দলিতসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ৬৪ হাজার ৬৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে করে সমাজে পিছিয়ে পড়া লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছেন। বললেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ।

আজ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’ ও ইউএনডিপি এর আয়োজনে দলিত সম্প্রদায়ের গ্রাম সালিশ কমিটি হিসেবে পঞ্চায়েতের স্বীকৃতি ও রাষ্ট্রের করণীয় বিষয়ক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. মেজবাহ কামাল, ইউএনডিপি প্রতিনিধি তাছলিমা ইসলাম, বিশিষ্ট সাংবাদিক সন্তোষ শর্মা, আইনজ্ঞ ব্যারিষ্টার তাপস কুমার বল, দলিত নেতা রামানান্দ দাস ও রঞ্জন বকশী নুপুর।

প্রতিমন্ত্রী বলেন, দলিত পঞ্চায়েতকে গ্রাম সালিশ ব্যবস্থায় স্বীকৃতি দানে আইন মন্ত্রণালয়ের মতামত নেয়া হবে। বর্তমান সরকার গ্রাম আদালতের মাধ্যমে পল্লীবাসীর বিভিন্ন বিচার কাজ সফলভাবে সম্পন্ন করছে। এতে করে সময়, অর্থ ও অহেতুক হয়রানি হ্রাস পেয়েছে। একইভাবে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা গেলে দলিতদের দৈনন্দিন সমস্যাবলী সহজে সমাধান করা সম্ভব হবে। দেশের প্রায় ১কোটি দলিত জনগোষ্ঠীর সুষ্ঠু আবাসন, শিক্ষা. কর্মসংস্থান ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের অভাবনীয় উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব নয়। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি ইউএনডিপি’র দলিতবান্ধব কর্মসূচির প্রশংসা করে বলেন এ ব্যাপারে আরও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের চলমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মকান্ডে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি শারি’কে দলিত সম্প্রদায়ের জন্য আরও মানব কল্যাণধর্মী কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..