× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

দরিদ্রপীড়িত ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে মেহেরপুরে ‘মীনা ক্লাব’র শুভযাত্রা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুর প্রতিনিধি: জেলার দরিদ্রপীড়িত ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে মেহেরপুরে ‘মীনা ক্লাব’র শুভযাত্রা হলো। ‘মেহেরপুর মহিলা ক্লাব’র প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হবে এ ক্লাবটি।

বুধবার দুপুরে মেহেরপুর সার্কিট হাউজে আনুষ্ঠানিক ভাবে এ ক্লাবের শুভ উদ্বোধন করা হয়। মেহেরপুর মহিলা ক্লাবের সভাপতি মেহেরপুর জেলা প্রশাসকের সহধর্মীনি এ্যাড. লতিফা খানম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান এবং মেহেরপুর মহিলা ক্লাবের সকল সদস্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও মেহেরপুর মহিলা ক্লাবের স্ধারণ সম্পাদক শ্রভ্রা দাস। সভা শেষে ২৬ জন অসহায় কিন্তু কর্মঠ নারীকে সেলাই মেশিন ও ছাগল প্রদান করা হয়। এদের মধ্যে ১১ জনকে ২টি করে ছাগল এবং ১৫ জনকে একটি করে সেলাই মেশিন দেয়া হয়।
মহিলা ক্লাবের সভাপতি লতিফা খানম চৌধুরী জানান, প্রকৃত অসহায় দরিদ্র মহিলাদের খুঁজে বের করা, মূলধন সরবরাহ, অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরণ, স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা, নেতৃত্বের গুণাবলী তৈরি করা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করাই হলো মীনা ক্লাবের মিশন। একটা নির্দিষ্ট সময় পর সুবিধাভোগীদের উপার্জন থেকে যৎসামান্য ফেরত নিয়ে আরেকজন অসহায় মহিলাকে বিতরণ করা হবে। দরিদ্র অসহায় মহিলাদের অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের উপযুক্ত করে গড়ে তোলা মীনা ক্লাবের প্রধান উদ্দেশ্য।


এ ক্যটাগরির আরো খবর..