× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ

দরপতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  টানা দুইদিন  দেশের পুুঁজিবাজারে  সূচক বাড়লেও সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে সূচক ও দরপতনের মধ্য দিয়ে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫২ পয়েন্ট। কমেছে আগের দিনের চেয়েও লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে আজ ৫১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১০৯ কোটি ২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৬২১ কোটি ১৯ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর।

প্রধান মূল্য সূচক ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৪০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩০ পয়েন্টে।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় ২৮ কোটি টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।


এ ক্যটাগরির আরো খবর..