× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

দরপতনের ধারায় পুঁজিবাজার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

আবারো দরপতনের ধারায় দেশের পুঁজিবাজার। আগের সপ্তাহের শেষ দুই কার্যদিবস সূচক বাড়ার পর নতুন সপ্তাহের প্রথম দুদিন আবারও  দরপতন হয়েছে। আগের দিনের মতো দিনভর সূচকের ওঠানামা শেষে সোমবার (১৮ এপ্রিল ) দেশের উভয় বাজারে কমেছে সূচক ও বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার কেনার চেয়ে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ বেশি থাকায় আগের দিনের তুলনায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৯২ পয়েন্ট কমে চার হাজার ৩৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ০ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১হাজার ৬৭২ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৩৭ পয়েন্ট কমে ১ হাজার ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১৪২টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ১১০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিলো ৩১৬ কোটি টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৮ হাজার ২১৪পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা। লেনদেন হওয়া ২৪৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের দাম।

 


এ ক্যটাগরির আরো খবর..