× Banner
সর্বশেষ
শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ কোটালীপাড়া নৌকা বাইচ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
কোটালীপাড়া নৌকা বাইচ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসব মুখোর পরিবেশের মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে দেশের  দক্ষিনাঞ্চলের সর্ববৃহৎ নৌকা বাইচ। এ নৌকা বাইচ প্রাচীন ঐতিহ্যবাহী বিল বাঘিয়ার নৌকা বাইচ হিসেবে পরিচিত। প্রতি বছরের মতো এ বছরও এই নৌকা বাইচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের মিলন মেলা বসেছে কালিগঞ্জে।
গত সোমবার থেকে ৩দিনব্যাপী নান্দনিক এ নৌকা বাইচ বিপুল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে  শুরু হয়েছিলো।
আজ বৃহস্পতিবার এ নৌকা বাইচ শেষ হচ্ছে। প্রাচীন বাংলার  ঐতিহ্যে লালিত দু’শ বছরের আকর্ষনীয় এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর , পিরোজপুর ,নড়াইল , বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক সরেঙ্গা,ছিপ,কোষা,চিলাকাটা,জয়নগর বাচারী নৌকা অংশ নেয়।
আবহমান গ্রাম বাংলার অতি প্রাচীন কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দ উচ্ছালতায় উপজেলার  বাবুর খালে কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকা বাইচ  ও মেলা অনুষ্ঠিত হয়। বাড়তি আকর্ষন ছিল নৌকায় নৌকায় মেলা । হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে প্রতিদিন দুপুর থেকে এ নৌকা বাইচ শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ প্রত্যক্ষ করেন ঠিকারী ও কাঁশির বাদ্যের তালে জারি সারি গান, নেচে গেয়ে – হেঁইও হেঁইও রবে বৈঠার ছলাৎ- ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দু’কূলে দাড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের  সাথে সমবেত হন অগনিত সমর্থক ও দর্শক। তারা উৎসাহ দেন বাইচের নৌকার মাল্লাদের। নদীর দু’পাড়ে  দাড়িয়ে থাকা মানুষের করতালী ও হর্যধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।
কলাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। প্রায় দু’শত বছর আগে লক্ষ্মী পূজার সময় নৌকা নিয়ে এলাকার মানুষ জমিদার শিবরাম চৌধুরীর বাড়িতে যেতেন।  পূজা দেখে ফেরার সময় নৌকায় নৌকায় পাল্লা হতো। নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের চিন্তা থেকে নৌকা বাইচের প্রচলন শুরু হয়। সে থেকেই লক্ষ্মী পূজার পরের দিন থেকে এ অঞ্চলের নৌকা বাইচ হয়ে আসছে স্বতঃস্ফুর্ত ভাবে।
ধারাবাশাইল আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিন্টু রায় বলেন , ছোট বেলা থেকে এ নৌকা বাইচ দেখে আসছি। এখানে কখনোই কাউকে বিশেষ দায়িত্ব নিয়ে বাইচের আয়োজন করতে হয়না। স্বতঃস্ফুর্ত ভাবে এ এলাকায় নৌকা বাইচ হয়ে আসছে।
উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন সেন কংকন বলেন, জীবনে অনেক স্থানের নৌকা বইচ দেখেছি। কিন্তু এখানকার মতো এত বড় , কালার ফুল ও রাজকীয় ঢং এর নৌকা বাইচ দেশের কোথায়ও আমি দেখিনি।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলের নৌকাবাইচ কোটালীপাড়া কৃষ্টি কালচারের একটি অংশ। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করতে এখানে আসে। পরিনত হয় মিলন মেলায়। যে কারনে দর্শনার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ জন্য নৌকাবাইচ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌকা বাইচ নির্বিঘ্নে শেষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..