× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডাসার(মাদারীপুর) থেকে সৈয়দ রাকিবুল ইসলাম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদশী নিহত

Dutta
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

দক্ষিণ আফ্রিকায় সস্ত্রাসীদের গুলিতে মোঃ সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক এলাকায়। নিহত ব্যক্তি মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর গ্রামের ছাদের বেপারীর ছেলে। এদিকে নিহতের খবরে শোকের ছায়া নেমে এসছে। পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বারহান মাতুবর নামে এক বাংলাদশী। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা সিরাজ বেপারীর কাছে চাঁদা দাবী করেন। তিনি চাঁদা দিত অস্বীকৃতি জানান। সাথে সাথেই গুলি করে হত্যা করা হয় সিরাজকে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানাগেছে, শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ফালবাং আলমাসদিরিবসি নামক স্থানে এক চিকিৎসকর কাছে যান সিরাজ বেপারী। ডাক্তার দেখানোর পরে নিজ বাসায় ফেরার পথে দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় দুর্বত্তরা তাকে লক্ষ্য করে চারটি গুলি করে। এতে ঘটনাস্থানে মারা যায় সিরাজ বেপারী। পরে বারহান মাতুবর নামে এক বাংলাদশী গিয়ে তার লাশ উদ্ধার করেন। বর্তমানে তার মরদেহ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাংগা নামক হাসপাতালর হিমাগাড়ে রাখা আছে।

এব্যাপারে ডাসার উপজলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরাজ জানান, নিহতের মরদেহ দেশে আনতে যদি কোন ধরনের সহযাগীতা দরকার হয় তাহলে সব ধরনের সহযাগীতা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..