× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় থানায় ওপেন হাউজ ডে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন শৈলকুপা থানা। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার হাসানুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর মেয়র কাজী আশরাফুল আজম, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ।

অনুষ্ঠানে পুলিশী সেবা গ্রহণকারী নানা শ্রেনী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত ও অভিযোগ তুলে ধরেন। সেসময় পুলিশ সুপার অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পুলিশি সেবা হয়রানিমুক্ত ও সহজীকরণে আশ্বাস প্রদাণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..