× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

থাইল্যান্ডে গণভোট চলছে

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: আজ রোববার গণভোটে অংশ নিচ্ছে থাইল্যান্ডের জনগণ সেনাবাহিনী প্রণীত নতুন সংবিধান ইস্যুতে। সংবিধানটিকে মেনে নিলে তা দেশটিতে সম্পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে বলে জানিয়েছে জান্তা সরকার।

২০১৪ সালে বিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে কয়েক মাস টানা বিক্ষোভ করে। এ সময় ইংলাককে সরিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী জানায়, থাইল্যান্ডকে পুরোপুরি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তারা পুরনো সংবিধানকে বাদ দিতে চায় এবং নতুন করে সংবিধান প্রণয়ন করতে চায়। রোববার নতুন সংবিধান গ্রহণ বা বর্জনের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে বিরোধীরা এ গণভোটকে একতরফা বলে দাবি করেছে। কারণ এ গণভোট সম্পর্কে বিরোধীদের প্রচারণার কোনো সুযোগ দেওয়া হয়নি।

নতুন এ সংবিধানে বলা হয়েছে, সত্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো লেখা, ছবি অথবা শব্দ প্রচার বা প্রকাশ করা হলে সেটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হবে।

মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, নতুন এ সংবিধানের মাধ্যমে মত প্রকাশ ও  তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্থ করা হবে।

বিবিসি জানিয়েছে, প্রায় চার কোটি লোক আজকের গণভোটে অংশ নেবে। যদি সংখ্যগরিষ্ঠ লোক ‘হ্যা’ ভোটের মাধ্যমে নতুন খসড়া সংবিধানের পক্ষে অবস্থান নেয় তাহলে এটি চূড়ান্ত সংবিধান হিসেবে গ্রহণ করা হবে। সেইসঙ্গে প্রধানমন্ত্রী প্রায়ূত চ্যান ওঁচা আগামী বছর দেশটিতে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। আর যদি খসড়া সংবিধান প্রত্যাখ্যাত হয়, তাহলে সেনাবাহিনীর ভূমিকা বা অবস্থান কী হবে তা জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..