× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মধুখালী প্রতিনিধিঃ

ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার পাবে নতুন কমিটিতে -খন্দকার নাসিরুল ইসলাম

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
নির্যাতিত নেতাকর্মীরাই অগ্রাধিকার

ফরিদপুরের মধুখালী উপজেলার ৫নং রায়পুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫টায় ভাটি গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক গোলাম মোস্তফা বাকী এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিহির কুমার বাবলু রায় এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের উদ্যোশে গুরুত্বপূর্ন বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান

ফরিদপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসির । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “৫ই আগস্টের আগে অনেকেই মিছিল-মিটিংয়ে অংশ নেননি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই পুরাতন নেতাকর্মীরাও কর্মী সম্মেলনে যোগ দিচ্ছেন। এতে কোনো সমস্যা নেই। তবে ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি কমিটিতেই যারা স্বৈরাচার সরকারের আমলে গত ১৭ বছরে নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, রাতে বাড়িতে ঘুমাতে পারেননি, হামলা-মামলার শিকার হয়েছেন বর্তমান কমিটিতে তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে।”

সম্মেলনে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, মোহাম্মদ বদিউজ্জামান বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন ও সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম খান ও সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন সহ আরও অনেকে।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পৌর বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরিফুল ইসলাম ফকির, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, জেলা কৃষকদলের যুগ্নঃ আহবায়ক আলী মুনসুর দাউদ, মধুখালী উপজেলা বিএনপি নেতা কনক হাসান মাসুদ , ভিপি ইকবাল হোসেন ইকবাল, ফরিদুল ইসলাম , মধুখালী উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্নঃ আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ প্রমুখ। পরিশেষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং রায়পুর ইউনিয়ন তধা অন্যান্য ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে রায়পুর ইউনিয়ন বিএনপি কর্মী সমাবেশকে সু-সম্পন্ন করেন।


এ ক্যটাগরির আরো খবর..