তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন

তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ শ্রমিক অধিকর পরিষদ যশোর জেলার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলার সভাপতি নুরু-নবীর সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে সংগঠনের সদস্য ও পথচারীসহ অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, এ সরকার রাতারাতি জনগণের কথা চিন্তা না করে তেলের মূল্য বৃদ্ধি করেছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধিপাবে যাতে করে সাধারণ মানুষের জীবন পরিচালনা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। তাই অবিলম্বে তেলের মূল্য কমানোর আহবান জানানো হয় মানববন্ধন থেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।