× Banner
সর্বশেষ
আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ডেস্ক

তেলেগুর পর ঢাকাই ছবিতে মেঘলার অভিষেক

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
meghla mukta

প্রথমবারের মত নায়িকা হিসেবে তেলেগু ছবিতে মেঘলা মুক্তার অভিষেক হয়েছিল। এবার ঢাকাই ছবিতে নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তি পেতে যাওয়া তার এ ছবির নাম ‘পায়ের ছাপ’। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

ছবিটি শুক্রবার মুক্তি দেওয়া উপলক্ষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু। কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘলা মুক্তা, দীপা খন্দকার, প্রাণ রায়, করবী মিজান, রিপন খান, ফুয়াদ নাছের বাবু প্রমূখ।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, মেঘলা মুক্তা মেধাবী অভিনেত্রী। ‘পায়ের ছাপ’ ছবিটির মাধ্যমে ঢাকাই ছবিতে তার অভিষেক হতে যাচ্ছে। আশা করি, ছবিটি দর্শক খুব ভালভাবেই গ্রহণ করবে।মেঘলা মু্ক্তা বলেন, এর আগে তেলেগুতে কাজ করলেও নায়িকা হিসেবে ঢাকাই ছবিতে কাজ করতে না পারায় আমার যে অতৃপ্ততা ছিল তা কেটে গেছে। আমি চাইতাম দেশের কোনো ভাল ছবিতে কাজ করতে। সে সুযোগ আমি পেয়েছি। ‘পায়ের ছাপ’ তেমনি একটি ভাল ছবি।

তিনি বলেন, দেশীয় ছবিতে কাজ করার স্বপ্ন সফল করেছে ইমপ্রেস টেলিফিল্ম। এ ছবিতে কাজ করতে গিয়ে জীবনের নতুন একটা বোধ সৃষ্টি হয়েছে আমার মধ্যে। ছবিটি দেখলে দর্শক নতুন করে বাঁচার অনুপ্রেরণা পাবেন। ইতোমধ্যে ‘পায়ের ছাপ’ ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে। ছবিতে আরও অভিনয় করেছেন দীপাম্বিতা মার্টিন, শিল্পী সরকার অপু, নরেশ ভুঁইয়া।

মেঘলা মুক্তা নায়িকা হিসেবে দেশীয় ছবিতে প্রথমবার হলেও এর আগে তিনি দুটিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। ছবি দুটি হলো, ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘নবাব’। প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করা মেঘলা মুক্তার তেলেগু ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাবুডু’। এটি ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি ভারতের দেড়শ সিনেমা হলে মুক্তি পায়।


এ ক্যটাগরির আরো খবর..