বাংলাদেশের হিন্দুদের ওপর আওয়ামী লীগের একটা প্রভাব আছে। তবে বিগত ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে হিন্দুদের প্রতিশ্রুতি পুরণ না করায় বেশ কিছু রাজনৈতিক দল এবং সংগঠন হিন্দুদের ওপর থেকে আওয়ামী লীগের প্রভাব কাটাতে উদ্যোগ নিয়েছে। হিন্দুদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়েও সরব হচ্ছে হিন্দু জনগন। এবার তৃণমূল বিএনপি জোটে হিন্দু লীগ থেকে মনোনয়ন পেলেন ৩ জন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপি র মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি’র সঙ্গে জোট করেছে বাংলাদেশ হিন্দু লীগ। জোটে প্রার্থী হিসাবে ময়মনসিংহ – ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ হিন্দু লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র গুপ্ত। মাগুরা – ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ হিন্দু লীগের যুগ্ম-মহাসচিব সঞ্জয় রায় রনি। ও মাদারীপুর – ৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ হিন্দু লীগের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রবীণ হালদার।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ গঠনের পর প্রথম জনগণনা হয়েছিল ১৯৭৪ সালে। সেই বছর বাংলাদেশে হিন্দুদের হার ছিল ১৩.৫০ শতাংশ। এখন তা কমে প্রায় অর্ধেক হয়েছে। বাংলাদেশে মোট জনসংখ্যার মাত্র ৭.৯৫ শতাংশ হিন্দু ভোটার।
আগের জনগণনা অনুসারে, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় ১.১৮ কোটি। এটা ছিল মোট জনসংখ্যার প্রায় ৯.৬ শতাংশ। এখন সেখানের হিন্দু বসবাসীকারীদের হার আরও কমেছে। সম্প্রতি যে জনগণনার রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে বাংলাদেশে হিন্দুদের সংখ্যার মোট জনসংখ্যার মাত্র ৭.৯৫ শতাংশ।
উল্লেখ্য, ২৫ নভেম্বর(শনিবার) গনতন্ত্র বিকাশ মঞ্চ জোটের ন্যাশনাল পিপলস পার্টি(NPP)- এর প্রার্থী হিসেবে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)- এর ৩০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।