× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য

ডেস্ক

তীব্র তাপপ্রবাহে মৃত্যু আরো ৫ জনের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
তীব্র তাপপ্রবাহে মৃত্যু

রাজধানীসহ সারা দেশে তাপমাত্রা ও গরমের অনুভূতি বেড়েছে। বৃষ্টি নিয়ে সুখবর নেই. তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে আরো পাঁচজনের। দেশের বেশির ভাগ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবারও তীব্র গরম ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গতকাল কালের কণ্ঠকে বলেন, আজ (গতকাল) তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামীকালও (আজ) পরিস্থিতি প্রায় একই রকম থাকতে পারে। চলতি মাসের বাকি দিনগুলোতেও আবহাওয়ার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

তবে মাসের শেষ দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগের দিনের তুলনায় গতকাল স্থানভেদে তাপমাত্রা বেড়েছে ১-২ ডিগ্রি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাগেরহাটের মোংলায়, ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে এ সময় সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে অঞ্চলভেদে দিনের তাপমাত্রা ২ থেকে ৭ ডিগ্রি বেশি ছিল।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের পাঁচ বিভাগ ও আরো ১৩ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে এক বিভাগ ও ছয় জেলায় ছিল তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯ ডিগ্রি তাপমাত্রা)।

খুলনা বিভাগ এবং দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে।

এ ছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলাসহ রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বাকি অংশ এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়া অফিস বলছে, আজ ও আগামীকাল শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে সারা দেশেই।


এ ক্যটাগরির আরো খবর..