× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

তীব্র আর্থিক সংকটে ইসলামী ব্যাংক, শঙ্কিত গ্রাহকেরা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বেসরকারি খাতের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক তীব্র আর্থিক সংকটে পড়ে গ্রাহকদের ঋণ দিতে পারছে না। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংকের এই বেহাল অবস্থায় শঙ্কিত গ্রাহকরা। এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে পুরো আর্থিক খাতেই বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

গেল বছরের শুরুতেই ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়েছিল। এর মাত্র ১৫ মাসেই আবারো আলোচনায় এই ব্যাংক। বিভিন্ন অভিযোগে গত সপ্তাহে পদত্যাগ করতে হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আরাস্তু খানকে। পরিবর্তন আসে পর্ষদের অন্যান্য পদে।

দফায় দফায় এমন রদবদল আর অস্থিরতার প্রভাব পড়েছে ব্যাংকটির আর্থিক সূচকে। টাকার অভাবে ঋণ দেয়ার কার্যক্রম ছোট করে এনেছে ব্যাংকটি। একসময় আমানতকারীরা ছুটতেন ইসলামী ব্যাংকের পেছনে এখন আমানতের পেছনে ছুটছে ব্যাংকটি।

এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকটিতে আমানত এসেছে ১ হাজার ৪৬৬ কোটি টাকা আর ঋণ দেয়া হয়েছে ৪ হাজার ৩১৫ কোটি টাকা। অর্থাৎ ঋণ-আমানত অনুপাতও এখন সীমা ছাড়িয়েছে।
তবে, আর্থিক সূচকগুলোর এমন অবনতিকে সাময়িক বলছেন ব্যাংকের পরিচালকরা।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংক পরিচালনায় মালিকপক্ষের অযাচিত হস্তক্ষেপেই ঘটছে এমন ঘটনা।

দেশের ৫৭ ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ইসলামী ব্যাংক। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছে, ব্যাংকটির এমন নাজুক পরিস্থিতি প্রভাব ফেলতে পারে পুরো আর্থিক খাতে।


এ ক্যটাগরির আরো খবর..