× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

তিন হাজারের বেশি ভূমি অফিস হচ্ছে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও  ইউনিয়নে নতুন করে ৩ হাজার ১০০টি ভূমি কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

ভূমি সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের সুবিধা বাড়ানো, আধুনিক এবং দক্ষ ভূমি প্রশাসনের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম হোসেন বলেন, আমাদের সমগ্র দেশে ভূমি অফিসের অবস্থা জরাজীর্ণ। কিছু জায়গায় ভূমি অফিস থাকলেও সেগুলো সেভাবে কার্যকর নেই।’

‘অনেক ইউনিয়নে ভাড়া বাসায় কোনো রকমে ভূমি কার্যক্রম চালানো হচ্ছে। এসব কথা চিন্তা করেই সারা দেশে ৩ হাজার ১০০টি ভূমি অফিস নির্মাণ করা হবে।’

তিনি বলেন, এসব ভূমি অফিসের বেহালদশার কারণে খাজনা বা রাজস্ব আদায় সংশ্লিষ্ট মূল্যবান রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না।  পাশাপাশি জনসাধারণকেও সঠিক সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। উপকূলে ভূমি অফিসের অবস্থা আরও খারাপ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সমগ্র দেশ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ২ হাজার ২১৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে এসব কার্যালয় নির্মাণ করবে ভূমি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।

২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় ১০ একর ভূমি অধিগ্রহণ, শহর ও ইউনিয়নে মোট ২ হাজার ৬৫০টি ভূমি কার্যালয় নির্মিত হবে।

দুই তলা ভিত্তির এসব ভূমি কার্যালয়ের আয়োতন হবে ১ হাজার ৩৫ বর্গমিটার। উপকূল ও হাওরে ১ হাজার ৩৫ বর্গমিটারের ৪৫০টি ভূমি কার্যালয় হবে। থাকবে উন্নত মানের সীমানা প্রাচীরও।

ভূমি মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ভূমির পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদ রক্ষণাবেক্ষণসহ খাজনা আদায়, খাস জমি ব্যবহার-পরিচালনা, ভূমি নীতিমালা বাস্তবায়ন করতে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।

এ প্রকল্প বাস্তবায়ন হলে সমগ্র দেশের ভূমি ব্যবস্থাপনা একটা উল্লেখযোগ্য কাঠামোতে চলে আসবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ক্যটাগরির আরো খবর..