× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী

ডেস্ক

তিন দেশ থেকে ১ লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সার কিনবে সরকার

রাশিয়া, কানাডা ও মরক্কো থেকে এক লাখ ৪০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯২ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা। ৮৯২ কোটি টাকায় এক লাখ ৪০ হাজার টন সার কিনবে সরকার।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানা গেছে, দেশে সারের চাহিদা মেটাতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রডিংটরক) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ টন এমওপি সার আমদানির প্রস্তাব নিয়ে আসে কৃষি মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা অনুমোদন দিয়েছে। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৯ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি ইন্টারন্যাশনাল এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সার আমদানিতে মোট ব্যয় হবে ২১১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন টিএসপি সারের দাম ধরা হয়েছে ৫৭৪ দশমিক ৫০ মার্কিন ডলার।

মরক্কোর একই প্রতিষ্ঠান থেকে কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই সারও রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৩৭৮ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ধরা হয়েছে ৭৭০ মার্কিট ডলার।

এছাড়া বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এই এমওপি সার আমদানিতে মোট ব্যয় হবে ১৭২ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৩৫১ দশমিক ৫০ মার্কিন ডলার।

সভায় সার ছাড়াও মসুর ডাল, এলএনজি ও গম ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।


এ ক্যটাগরির আরো খবর..