মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে আগামী তিন দিন রাতের তাপমাত্রা কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ ৪ঠা মার্চ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতে সামান্য কমতে পারে।
এ ছাড়া আগামীকাল বুধ ও পরদিন বৃহস্পতিবারও একই পরিস্থিতি বিরাজ করবে বলে সংস্থাটি জানিয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।