× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলনে আহত তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে।

আজ সকালে সিদ্দিকের চোখ ভালো করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফাকে তিনি এ নির্দেশ দেন।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থা গ্রহণ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার চোখ ভালো করতে যা যা করণীয় চিকিৎসকরা যেন সেই পদক্ষেপগুলো নেন। স্বাস্থ্যমন্ত্রী সিদ্দিকের চিকিৎসার খোঁজ নিতে প্রথম দিন থেকেই ইনস্টিটিউটের পরিচালক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশে সিদ্দিকের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..