× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার দুইজন পলাতক দুইজন প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ বিভিন্ন সরকারি সংস্থাকে সময়মতো ভূমি উন্নয়ন কর পরিশোধের তাগিদ ভূমি মন্ত্রীর অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২ দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী

তিতাসের মৃত্যুর প্রতিবাদে অর্ধ কিলোমিটার জুড়ে মানববন্ধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ ভিআইপির ফরমায়েশ খাটতে তিন ঘন্টা ফেরী চলাচল বন্ধ রাখায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করা নড়াইলের কালিয়ার স্কুল ছাত্র তিতাশের বাড়িতে চলছে শোকের মাতম। গত তিন দিনেও থামেনি তার স্বজনদের আহাজারি। মা সোনামনির আহাজারিতে নড়াইলের কালিয়ার পৌরশহরের বড়কালিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

একজন ভিইপির ক্ষমতার দাপটে বিনা চিকিৎসায় মৃত্যুবরণকারী তিতাস কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও ওই গ্রামের মৃত তাপস ঘোষের ছেলে। তিতাশের মৃত্যুর প্রতিবাদে ও দায়ীদের বিচারের দাবিতে সকালে তিতাসের বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেছেন।

নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, তিতাসের মৃত্যুতে তার বিদ্যালয়সহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো ফুসে উঠেছে। সকাল সোয়া ১১টার দিকে নড়াইলের কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে তিতাসের বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে তিতাসের বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে ও ক্ষমতার দাপটে বিয়ের অনুষ্ঠানে যেতে যারা ফেরী চলাচল বন্ধ করে তার চিকিৎসা কাজে ব্যাঘাত সৃষ্টি করেছে তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলী, সাবেক প্রধান শিক্ষক দেব কুমার ঘোষ,সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি মল্লিক,সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের উপসম্পাদক ইয়াছমিন জনি প্রমূখ। পুত্র শোকে নির্বাক পাথর হয়ে গেছে তিতাসের গর্ভ ধারিনী মা সোনা মনি ঘোষ। বাড়িতে থাকা ছেলের ব্যবহৃত পোষাক বুকে নিয়ে কখনও নিরবে চোখের পানি ফেলছেন আবার কখনও চিৎকার করে আহাজারি করে কেদে চলেছেন।

সাংবাদিক পরিচয় পেতেই তিনি হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেল। ছেলে তিতাসের চিকিৎসায় বাধা সৃষ্টিতে যারা দায়ী,তাদের বিচারের আওতায় আনার দাবী উত্থাপন করেন।

তিতাসের বোন তনিষা ঘোষ অভিযোগ করে বলেন,‘গত ২৪ জুলাই তিতাস একটি সড়ক দূর্ঘটনায় আহত হলে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পরেরদিন ২৫জুলাই ঢাকায় নেয়ার পথে রাত ৮টায় কাঠালবাড়ি ১নম্বর ফেরীঘাটে পৌঁছালে তারা জানতে পারেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের একজন ভিআইপির আত্মীয় বিয়ের অনুষ্ঠানে যাবেন তাই ফেরী চলাচল বন্ধ রয়েছে। তার ভাইয়ের আশংকাজনক অবস্থার কথা জানিয়ে তিনি সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীসহ বিভিন্ন মহলে ধরণা দিলেও কোন কাজ হয়নি।

রাত ১১টার দিকে ওই ভিআইপির আত্মীয়রা এলে সাড়ে ৩ঘন্টার পর ফেরী চলাচল শুরু হয়। কিন্তু ফেরী পার হতেই তার ভাই বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিতাসের বোন তানিষার দাবি যারা বিয়ের অনুষ্ঠানে যেতে ফেরী আটকে রেখে তার ভাইয়ের চিকিৎসায় ব্যাঘাত সৃষ্টি করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।’


এ ক্যটাগরির আরো খবর..