× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন

নিজস্ব প্রতিবেদক

তিউনিসিয়া থেকে দেড় লাখ টন সার কিনবে বাংলাদেশ

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
তিউনিসিয়া থেকে দেড় লাখ টন সার কিনবে বাংলাদেশ

চলতি বছর দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার কিনতে তিউনিসিয়ার সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, তিউনিসিয়া থেকে দেড় লাখ মেট্রিক টন টিএসপি সার কিনতে দেশটির রাজধানী তিউনিসে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও তিউনিসিয়ান কেমিক্যাল গ্রুপ (জিসিটি)-এর মধ্যে চুক্তি সই হয়েছে।

চুক্তিতে সই করেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও জিসিটির জেনারেল ম্যানেজার মোহাম্মেদ রিধা ছালঘৌম। এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএডিসি ২০০৮ সাল থেকে জিটুজি ভিত্তিতে তিউনিসিয়া থেকে টিএসপি আমদানি করে আসছে।

এ ছাড়া এদিন কৃষিসচিব ওয়াহিদা আক্তার তিউনিসিয়ার কৃষি, পানিসম্পদ ও মৎস্যমন্ত্রী আব্দেল মনাম বেলাতি ও শিল্প, খনিজ ও বিদ্যুৎমন্ত্রী নেইলা নৌরিয়া গঙ্গির সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠকে তিউনিসিয়ান মন্ত্রীরা বাংলাদেশের সঙ্গে কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়ানোর আগ্রহ ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..