× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তাহিরপুরে সাংবাদিক কালা কামালকে মারধরের অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

সুনামগঞ্জ প্রতিবেদক: ০১.০২.২১-
সুনামগঞ্জের তাহিরপুরে কামাল হোসেন রাফি ওরফে কালা কামলা নামে সেই কথিত সাংবাদিককে ফের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকেলে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর পুর্বে সোমবার দুপুরে উপজেলার সীমান্তনদী জাদুকাটার তীরে ওই ঘটনাটি ঘটেছে। কামাল হোসেন উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়াও সে একটি জাতীয় দৈনিক,সিলেটের একটি আঞ্চলিক দৈনিক পত্রিকাসহ একাধিক অনলাইন নিউজ পোর্টালের স্থানীয় সাংবাদিক পরিচয়ে হাওর সীমান্তজনপদ দাপিয়ে বেড়াত বলে অভিযোগ রয়েছে।

উপজেলার ঘাগটিয়ার বিভিন্ন পাড়ার জাদুকাটা নদীতে কর্মরত একাধিক বালু পাথর শ্রমিক জানান,সোমবার সকালে উপজেলার ঘাগটিয়া, বিন্নাকুলি, ঘাগড়া, গড়কাটি, মাহতাবপুর, পিরোজপুর, মাণিগাঁও, লাউড়েরগড়সহ বিভিন্ন গ্রামের করোনায় কর্মহীন হয়ে থাকা কয়েক শত হত দরিদ্র নারী পুরুষ শ্রমিকরা সনাতন পদ্ধতিতে ( হাতের সাহায্যে) নুরী পাথর, বাংলা কয়লা ও লাকড়ি কুঁড়াতে নদীতে নামেন।

এরপর দুপুরের দিকে কামাল হোসেন নিজেকে একাধিক সংবাদপত্র’র প্রতিনিধি পরিচয়ে দিয়ে নদীতে কাজ করাকে কেন্দ্র করে শ্রমিকদের সাথে তর্কাতর্কি, তাদের নিকট মোটা অংকের চাঁদা দাবির পাশাপাশী মুঠোফোনে ছবি তুলতে থাকলে ওই সময় নারী পুরুষ শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে তাকে মারধর করে বেঁধে নিয়ে পার্শ্ববর্তী ঘাগটিয়া চক বাজারে আটকে রাখেন।

সোমবার বিকেলে কামাল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সোমবার দুপুরে উপজেলার জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন। কাজ শেষে তিনি এলাকার একটি দোকানে বসে অন্যদের সাথে কথা বলছিলেন। তখন বেশ কিছু সংখ্যক শ্রমিক উক্তেজিত হয়ে আমাকে এলোপাড়াতি মারধর শুরু কওে আমাকে বাজারের একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে থানার বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবারের লোকজনের মাধ্যমে ভর্তি করান।

কামাল হোসেন আরো জানান, আমাকে বেধরকভাবে মারধর করা হয়েছে। এ ছাড়া আমার শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। এ নিয়ে আমি পরবর্তীতে থানায় মামলা দায়ের করব। উপজেলার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা আবু লাহাব জানান, প্রশাসনিকভাবে নদীতে বালু পাথর উক্তোলন , ক্রয় বিক্রয় বন্ধ রয়েছে গত এক বছর ধরে এরপরও পেঠের দায়ে আমাদের ঘাগটিয়াসহ উপজেলার বিভিন্ন গ্রামের শত শত নারী পুরুষ গরীব শ্রমিকরা নদীতে হাতের সাহায্যে নুরী পাথর, কয়লা, লাকড়ি তুলে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন।

নদীতে গত এক বছর ধরেই তীর কাটা বা কোন ধরণের কোয়ারী নেই। কিন্তু যতদুর জেনেছি কামাল নিজেকে একাধিক পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে সোমবার দুপুরের দিকে হতদরিদ্র শ্রমিকদের নিকট মোটা অংকের টাকা দাবি করেন, নতুবা ছবি তুলে ফাঁসিয়ে দেবার হুমকি দিলে শ্রমিকরা উক্তেজিত হয়ে তাকে কিছুটা শারীরিকভাবে লাঞ্চিত করেন। বিগত কয়েকবছর পুর্র্বে আরো একবার জাদুকাটা নদীতে বালু লুট ও চাঁদা দাবি করতে গেলে ওই এলাকার শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে কামালকে আরো একদফা মারধর করেন।

প্রসঙ্গত, ইতিপুর্বে কথিত সাংবাদিক কামালের বিরুদ্ধে ইয়াবা সেবন, ক্রয়-বিক্রয়, বালু পাথর ব্যবসায়ী নাসির উদ্দিন কতৃক চাঁদাদাবির বিষয়ে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, জিডি করেন। এছাড়াও বিগত বছর তাহিরপুর উপজেলার বাগলী চুনাপাথর আমদানীকারক গ্রুপ’র নিকট চাঁদা দাবী করায় গ্রুপ কতৃক সে সহ তার অন্যান্য কয়েকসহযোগীর বিরুদ্ধে সুনামগঞ্জ আমলগ্রহনকারী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন দায়ের এবং সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে নিজেকে জানান দিতে নিজের ফেইসবুক আইডিতে ভারতে অনুপ্রবেশের একাধিক ছবি পোষ্ট করে বিতর্কের সূচনা করেন বলেও অভিযোগ রয়েছে।,

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মাহমুদুল ইসলাম জানান, কামালকে মারধর করার খবর পেয়ে তারা খবর পেয়ে তাকে উদ্যারের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রকৃত ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..