ঘর থেকে বেরিয়ে এসে তালেবান জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করে দিলেন কিশোরী

আফগানিস্তানে চোখের সামনে বাবা-মাকে তালেবান জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হতে দেখে পাল্টা প্রতিরোধ গড়েন কামার গুল নামে এক কিশোরী।

হাতে বন্দুক তুলে নিয়ে গুলি চালিয়ে হত্যা করেন দুই তালেবান জঙ্গিকে। তার ছোড়া গুলিতে আহত হয় আরও বেশ কয়েকজন। জীবন বাঁচিয়ে পালিয়ে গ্রামছাড়া হয় জঙ্গিরা। এভাবেই ভাইসহ নিজেকে প্রাণে বাঁচান কামার গুল।

সিনেমার মতো এই ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে আফগানিস্তানের ঘোর প্রদেশে।

এই ঘটনার পর ওই কিশোরীর একটি ছবি এখন আফগানিস্তানের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে হাতে একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে সেই কিশোরী।

মা-বাবাকে না বাঁচাতে পারলেও এমন বীরোচিত লড়াইয়ের জন্য নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন সেই আফগান কিশোরী।

নাজিবা রাহমি নামের একজন ফেসবুক লিখেছেন, ‘তার এমন সাহসের কাছে মাথানত করে শ্রদ্ধা জানাচ্ছি।’

মোহাম্মদ সালেহ নামে আরেকজন লিখেছেন, ‘আমরা জানি বাবা-মায়ের স্থান অপূরণীয়, কিন্তু তোমার এই বদলা তোমাকে অন্তত কিছুটা শান্তি দেবে।’

স্থানীয় পুলিশের প্রধান হাবিবুর রহমান মালেকজাদার বরাতে বলেন, কামার গুলের বাবা ছিলেন ওই গ্রামের প্রধান। তিনি সরকারের সমর্থক হওয়া তালেবান যোদ্ধারা মূলত তার খোঁজ করছিল। এজন্যই তারা তার বাড়িতে গিয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসে। এ সময় তার স্ত্রী বাধা দিলে দুজনকেই তাদের বাড়ির বাইরে হত্যা করে তালেবানরা। এই ঘটনার সময় কামার গুল ঘরেই ছিল। বাবা-মায়ের হত্যাকাণ্ড দেখে সে ঘরে থাকা একে ফোরটি সেভেন আগ্নেয়াস্ত্র নিয়ে তালেবানদের উদ্দেশ করে গুলি ছোড়ে। এতে দুই তালেবান যোদ্ধা মারা যায়। বাকিরা পালিয়ে যায়।

ঘটনার পর তালেবান জঙ্গিরা দল বেধে ফের তাদের বাড়িতে আসে। কিন্তু গ্রামবাসী ও সরকারি মিলিশিয়ার পাল্টা আক্রমণে পালিয়ে যায় তারা।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ আরেফ আবের জানিয়েছেন, ওই ঘটনার পর কামার গুল ও তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এই ঘটনার পর দেশ-বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় মানুষ কামার গুলের প্রশংসা করে বলছেন, প্রত্যেকটা ঘরে মেয়েরা যদি এভাবে সাহসী হয় তাহলে সমাজে অপরাধ কমে যাবে অর্ধেকের ও কম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।