× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

তালা উপজেলায় ১৭৮ টি পূজা মন্ডপে শেষ মুহুর্তে ব্যস্থতার সময় অতিবাহিত করছে প্রতিমা শিল্পীরা

admin
হালনাগাদ: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: হিন্দু ধর্মালম্বীদের  সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরী ও রংতুলির কাজ। এ বছর তালা উপজেলার ১২টি ইউনিয়নে ১৭৮ টি পূজা মন্ডপে অতি ব্যস্ততার সময় অতিবাহিত করছে শিল্পীরা। প্রতিমা ভাস্করদের নিপুন হাতের ছোয়ায় প্রতিটি প্রতিমা যেন দেবতার রুপ পাচ্ছে। পূজার প্রথম দিন থেকে মন্ডপে মন্ডপে ঢাক-ঢোল, কাঁশি, বাঁশি আর উলুধ্বনিতে মুখরিত হবে আকাশ-বাতাস। পূজা মন্ডপ গুলো সাজানো হচ্ছে নতুন নতুন সাজে। আলোক সজ্জ্বায় সজ্জ্বিত করা হচ্ছে  প্রতিটি মন্ডপ। ইতোমধ্যে শিল্পীদের প্রতিমা তৈরীর মাটির কাজ শেষ হয়েছে, এখন চলছে রংতুলির আঁচড়।

সরেজমিনে মন্ডপগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি মন্ডপেই প্রতিমা শিল্পীরা র্দুগা প্রতীমা তৈরী ও মন্দির সাজানো লক্ষ্যে  নিরলস কাজ করে চলেছেন। পূজা উদযাপন পরিষদ জানায়, এবছর তালায় ১০২টি ও পাটকেলঘাটা থানায় ৭৬টি মন্ডপে পূজা উদযাপিত হতে যাচ্ছে । আগামী ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিটে পঞ্চমী তিথিতে র্দুগা বোধন ও শুভ পঞ্চমী পূজা’র মধ্য দিয়ে  দূগর্তিনাশিনী দেবী র্দুগা পূজার সুচনা ঘটবে।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, পূজা উৎসব সকলের  জন্য। প্রশাসন সহ সর্বস্তরের নেতৃবৃন্দের সহযোাগিতায় বিগত বছরের ন্যায় এবারও পূজা শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী। এখনও পর্যন্ত এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলায় বিভিন্ন টিম সার্বক্ষনিক কাজ তদারকি করবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে সব ধরনের ব্যবস্থা। স্ব-স্ব পূজা মন্ডপে কমিটির নেতৃবৃন্দকে কড়া নজরদারী রাখতে বলা হয়েছে।

তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম জানান, যেকোনো অপ্রীতিকর কিংবা নাশকতা এড়ানোর লক্ষ্যে দলীয় ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদি কেউ এ ধরনের সহিংসতা কিংবা প্রতিহিংসা ঘটনার জন্ম দেয় তবে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..