খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি :
গতকাল বিকাল ৪টায় তালা সদর ইউনিয়নের খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ- এমপি ।
এ সময় তিনি বলেন আগামী জুন ২০১৭ সালের মধ্যে তালা উপজেলার সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে । আর আপনাদের বিদ্যুতের জন্য বিদ্যুতের অফিসে যাওয়ার দরকার নাই, কারন বিদ্যুতই আপনার বাড়ীতে এসে কড়া নাড়বে বিদ্যুত দেওয়ার জন্য ।
উক্ত অনুষ্টান তালা সদর ইউপির চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান জেবুন্নেছা খানম, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, কেন্দ্রীয় যুরলীগের সহ-সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলার আ.লীগের উপ-প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু সদর ইউপির আ.লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস,সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ এলাকার সাধারন জনগন উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলার ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান।