× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

তালায় সরকারী খাদ্য গুদামে ধান ও গম সংগ্রহের উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ মে, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধিঃ তালা উপজেলার পাটকেলঘাটা সরকারী খাদ্য গুদামে বোরো ধান ও গম সংগ্রহ ২০১৬ এর উদ্বোধন করা হয়।

গতকাল দুপুর ১ টার সময় উপজেলা বোরো সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান সংগ্রহের উদ্বোধন করেন। পাটকেলঘাটা খাদ্য গুদাম পরিদর্শক মোঃ তৈয়েবুর রহমান’র আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার। চালকল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজ্।ু সাধারণ সম্পাদক প্রণয় পাল, ব্যবসায়ী আমজাদ হোসেন, সুকুমার ঘোষ, গোপাল রায়, আনসার উদ্দীন সহ আরও অনেকে।

গত ২৪ এপ্রিল খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক প্রতিকেজি ধান ২৩ টাকা দরে উপজেলা শাকদাহ গ্রামে কৃষক আব্দুর রশিদের নিকট থেকে ৩ঃ০০ মেট্রিক টন এবং ধুলন্ডা গ্রামে কৃষক আব্দুল হান্নান’র নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ৩ঃ০০ মেট্রিক টন গম ক্রয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, প্রতিজন কৃষকের নিকট থেকে ১শ কেজি থেকে ৩ মেট্রিক টন পর্যান্ত ধান ও গম সরকারেরর নির্ধারিত মুল্যে সংগ্রহ করা যাবে। তিনি আরও জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৪৩১ মেট্রিক টন গম ও ৩ হাজার ১৫ মেট্রিকটন ধান আগামী ৩১ মে পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

গত মৌসুমে ২২ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হলেও কৃষকের কথা চিন্তা করে চলতি মৌসুমে সরকার ২৩ টাকায় ধান ক্রয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি পরিমাণ ধান সরকারীভাবে সংগ্রহ করা হবে। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি কৃষি উৎপাদনে আরও আগ্রহ বাড়বে বলে সরকার মনে করে।


এ ক্যটাগরির আরো খবর..