তালা প্রতিনিধি: তালা থানার মধ্যে বিরল প্রজাতির কচ্ছপের পিঠে এন্টিনা সহ একটি অত্যাধনিুক ক্যামেরা স্যাটেলাইট সিষ্টেম । সহকারী কমিশনার (ভূমি) মো: লিটন আলী তালা থানায় রাখা কচ্ছপটি পরিদর্শন করেছেন ।
তালা থানার এ এস আই শফিউজ্জামান মোহন জানান সরকার সুন্দবনের হিরোণ পয়েন্টে তথ্য সংগ্রহের জন্য ছাড়া হয় কিন্তু কচ্ছপটি লাইনচ্যুত হয়ে সুন্দরবন সংলগ্ন শিবসা , পাইকগাছা নদী হয়ে মুড়াগাছা শালিকা নদী দিয়ে পাখিমারা বিলের মধ্যে ডুকে দোহার সীমান্তে সীমানা ভেড়িবাঁধের উপর দেখে কচ্ছপটিকে শেখ আব্দুল ওহাব পিতা মৃত: শেখ নওশের আলী গ্রাম দোহার আটক করে তালা থানায় জমা দেয় যার ওজন আনুমানিক ১২ কেজি ।
গতকাল বেলা দু’টার সময় তালা থানার এ এস আই শফিউজ্জামান মোহন ৩৯৮ নং জিডির তাং-১৩.০৩.১৭মাধ্যমে বন্য প্রাণী ব্যবস্থপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বিভাগীয় কর্মকর্তা মোদিনুল আহসান এর প্রতিনিধি মো: লুৎফর পারভেজের নিকট হস্তান্তর করেন ।