খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যাবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুত্রে প্রকাশ, মঙ্গলবার সকালে উপজেলা সদরের মৃত:আনছার আলীর পুত্র মাদক ব্যাবসায়ী আবুল হোসেন (৫০) কে তালা থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন উক্ত মাদক ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।




