× Banner
সর্বশেষ
নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে ‘ন্যাশনাল হেলথ কার্ড’ চালু করছে সরকার – আইসিটি মন্ত্রী মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ১৫ মামলার আসামি জুলহাস গ্রেফতার

তালায় নেতা-কর্মী পাশে না থাকায় বিএনপি প্রার্থীরা অসহায়

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
তালা উপজেলায় ১২ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা তৃণমুলের নেতাকর্মীদের পাশে না পেয়ে অসহায়ত্বে ভূগছেন। গত কয়েকদিন সরেজমিন গিয়ে অধিকাংশ প্রার্থীদের সঙ্গে কথা হলে সকলেই অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের লোকজনের অব্যাহত হুমকি ধমকি থাকায় বিএনপির প্রার্থীদের সাথে তৃণমুলের কোনো নেতাকর্মী মাঠে নামতে সাহস পাচ্ছে না। এতে করে নির্বাচনী মাঠে বিরোধী পক্ষের প্রার্থীরা অসহায় হয়ে পড়েছেন। উপজেলা বিএনপির দলীয় সূত্র জানায়, ১২ টি ইউনিয়নের ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দীতায় নেমেছে। এরপরও দলের মান রক্ষায় সবকটি ইউনিয়নে বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয়। বর্তমান উপজেলার ১২ টি ইউনিয়নের ১০টি তে বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যান ও একটিতে জাতীয়পার্টি অপরটি ওয়ার্কাস পার্টি সমর্থিত চেয়ারম্যান রয়েছেন। বিগত দিনে দুই একটি ইউনিয়ন বাদে বিএনপি-জামায়াত সমর্থিত সবকটিতে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে নানা প্রতিকূলতার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। গত নির্বাচনে পরাজয়ের গ্লানি ঘোচাতে ক্ষমতাসীন দলের প্রার্থী ও নেতৃবৃন্দ গণসংযোগ, পথসভা, জনসভায় বিরোধী পক্ষের প্রার্থী সহ নেতাকর্মীদের নানা প্রকার ভয়ভীতি দেখিয়ে ফাঁকা মাঠে গোল দেয়ার এক কৌশল এটেছে। ক্ষমতাসীনদের অব্যাহত হুমকি ধমকিতে নিরীহ প্রকৃতির ভোটাররা ভোট কেন্দ্রে পৌছাতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..