এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
আগামী ২২ শে মার্চ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতীক নির্ধারণ করা হয়। তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী তাদের দলীয় প্রতীক নিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন।
এর মধ্যে বাংলাদেশ আ’লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন প্রাক্তন চেয়ারম্যান মতিয়ার রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আলহাজ্ব মজিবর রহমান ধানের শীষ, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন রাশেদুল হক রাজু আনারস প্রতীক নিয়ে। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন তার দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে, জাসদের শেখ জাকির হোসেন মশাল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াত সমর্থিত অধ্যাপক গাজী সুজায়েত আলী চশমা, জাহাঙ্গীর আলম ছাতা, মনিরুজ্জামান মনি টেলিফোন, জামালউদ্দীন রজনীগন্ধা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ স্বর গরম করে চলেছেন।
সূত্রে জানা যায়, অধিকাংশ প্রার্থী গতকাল প্রতীক পাওয়ার পরপরই মাইকিং প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে। প্রতীক ও প্রার্থীর ছবি সহ পোস্টার, লিফলেট, প্লাকার্ড তৈরী করার জন্য ছাপাখানা গুলোতে চলছে ব্যপক ব্যস্ততা। পাটকেলঘাটা বাজার সহ প্রত্যন্ত গ্রাম গুলোতে জনগণের ভাষ্য এই বুঝি শুরু হলো কান ঝালাপালা। চা-পানের স্টলগুলোতে জমে উঠেছে নির্বাচনী প্রার্থীদের আলোচনা সমালোচনার ঝড়।