× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

তারেককে অভিনন্দন জানালেন ফখরুল

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

ফের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নিবাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রাতে লন্ডনে অবস্থানরত তরেক রহমানকে ফোন দেন ফখরুল।

এ সময় তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান। জবাবে তারেক রহমান ফখরুলকে ধন্যবাদ জানান এবং দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান  এসব তথ্য জানান।

এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় খলেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন ও তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন তারেক রহমান। ২০০৯ সালে দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করে সেখানে তারেককে বসানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..