× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

তারাগঞ্জে হাত পা বাধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Taragong-Date-body.jpg

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মরদেহ যুবকের বাড়ি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মৃত মনছুর আলীর পুত্র তারা মিয়ার (৩০) ঝুলন্ত লাশ উক্ত এলাকার কবরস্থানের একটি আম গাছে তার হাত-পা বাধা অবস্থায় মরদেহটি মঙ্গলবার সকালে এলাকাবাসী দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে এসে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করে। মৃত্যু ব্যক্তির বড় ভাই সাইফুল ইসলাম দাবী করে বলেন, তার ভাইকে একই গ্রামের চান্দেরপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বুলু মাস্টারসহ আরো কয়েকজন তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। উদ্ধারকৃত মরদেহের পকেট থেকে কয়েকজনের নাম উল্লেখসহ একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল বলেন, ময়নাতদন্ত হলে জানা যাবে আসলে ঘটনাটি কি । আর কিছু বলতে পারবো না।
এবিষয়ে তারাগঞ্জ থানার ওসি ফারুক হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেনি। তবে অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..