তারাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-১

তারাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-১

দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই ১ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,

সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তারাগঞ্জ উপজেলার আনজিরণ নেছা মহিলা বিএম কলেজের সামনে যাত্রীবোঝাই ব্যাটারী চালিত একটি ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় নীলফামারীগামী একটি প্রাইভেট কার। এসময় ভ্যানসহ প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
নিহত ব্যক্তি উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের মৃত ছকিমউদ্দিন প্রামাণিক ওরফে কালু চেয়ারম্যানের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলাম (৫০)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান বলেন, তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি এবং নিহত ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর করেছি। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। তবে প্রাইভেট কারের মালিক ও চালকের পরিচয় এখনো জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।