× Banner
সর্বশেষ
আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

তাজিকিস্তানে ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব-দিল্লি-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
হঠাৎ ভূমিকম্প গুজরাটে

শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে তাজিকিস্তানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৩। ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাব, দিল্লি, জম্মু-কাশ্মীরসহ গোটা উত্তর ভারত।

শুক্রবার রাত ১০টা ৩৪ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, পেশোয়ারেও কম্পন অনুভূত হয়েছে। মাটি থেকে এর গভীরতা ছিলো ৯১ দশমিক ৬ কিলোমিটার। উৎপত্তিস্থল তাজিকিস্তান মুরগাব শহর থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে।

এর আগে প্রাথমিকভাবে জানা যায়, ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে পাঞ্জাবের অমৃতসর। কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লি থেকেও।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের তথ্য, অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল পাঞ্জাবের অমৃতসর থেকে ২১ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের পরপরই লোকজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। দিল্লিসহ এর আশপাশের বিভিন্ন এলাকা থেকেও কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। একই চিত্র দেখা যায় পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীরসহ উত্তর ভারতের বহু রাজ্যে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে বলেন, দিল্লিতে ভূকম্পন অনুভূত হয়েছে। সবার নিরাপত্তা প্রার্থনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..