× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

তাইজুলের ঘুর্ণিতে চাপে আয়ারল্যান্ড

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
taijul islam spin turn

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে চাপে সফরকারী আয়ারল্যান্ড। ৫৫ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলে চা-বিরতিতে গেছে আইরিশরা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। দিনের পঞ্চম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। মারে কমিন্সকে ৫ রানে আউট করেন তিনি।

আরেক ওপেনার জেমস ম্যাককলামকে ১৫ রানে বিদায় দেন পেসার এবাদত হোসেন। ২২তম ওভারে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নিকে ১৬ রানে থামান স্পিনার তাইজুল ইসলাম। এতে ৩ উইকেটে  ৪৮ রানে দাঁড়ায়  আয়ারল্যান্ড।

এরপর ৭৪ রানের জুটি গড়েন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। টেক্টরকে ৫০ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন মিরাজ। দ্বিতীয় সেশনের শেষ ভাগে ক্যাম্ফারকে ৩৪ ও পিটার মুরকে ১ রানে শিকার করেন তাইজুল।

১২৪ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জুটি বেঁধে চা-বিরতিতে যান লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রিন। টাকার ১১ ও ম্যাকব্রিন ১০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ৩টি, শরিফুল-এবাদত ও মিরাজ ১টি করে উইকেট নেন।


এ ক্যটাগরির আরো খবর..