× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

তরুন সনাতনী সংঘ (টিএসএস)  কুলাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
টিএসএস কুলাউড়া শাখা

জগদীশ দাশ,মৌলভীবাজার প্রতিনিধিঃ  শঙ্খ ধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে কুলাউড়া মাগুরাস্থ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ে তরুন সনাতনী সংঘ (টিএসএস)  কুলাউড়া উপজেলার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
 শ্রীমদ্ভগবদ গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে  বক্তারা সনাতন(হিন্দু) সমাজের মধ্যে সামাজিক সমস্যা তুলে ধরেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৫ দিনের পূজায় নূন্যতম ৩ দিনের ছুটির জন্য জোর দাবি জানান বক্তারা।
আলোচনা শেষে পূর্ণাঙ্গ কমিটির সদস্যগণের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার সাথে সাথে কমিটির সকল নের্তৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক ও অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট প্রিতম দত্ত সজীব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক এডভোকেট প্রিতম দত্ত সজীব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন টিএসএস মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি গৌরাপদ রায় রাজু ও সাধারণ সম্পাদক  জগদীশ দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের প্রকৌশলী অরুন কুমার ভট্টাচার্য, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক নির্মাল্য মিত্র সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত  টি,এস,এস এর সকল নেতৃবৃন্দ  ও  কুলাউড়া উপজেলার বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ পিংকু মোহন দাস।


এ ক্যটাগরির আরো খবর..