× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

তরুনরা বই হাতে ছবি তোলা এখন হালের ফ্যাশন, পড়ার ঝোঁক কততুকু?

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

এককালে জীর্ণ-শীর্ণ ও স্তূপ বোঝাই বইয়ের দোকানগুলো কালের বিবর্তনে এখন ক্যাফে কাম লাইব্রেরিতে রূপ নিয়েছে। বড় পরিসরে সাজানো এসব বুক ক্যাফেতে নতুন প্রজন্মের প্রতিদিনকার আনাগোনা পরিচিত এক দৃশ্য। কফির কাপে চুমুক খেতে খেতে সুন্দর মলাটে কোনো।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় বইমেলা। মেলার বিন্যাস গতবারের মতো অক্ষুণ্ন রাখা হয়েছে।

কিন্তু বই পড়ার থেকে ভাব-ভঙ্গিমা আর নান্দনিক ছবি তোলাই যদি হয় প্রধান উদ্দেশ্য তাহলে এসব বুক ক্যাফের মাহাত্ম্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে, যেমন প্রশ্ন ওঠে প্রতিবছর ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা নিয়ে।

ফেব্রুয়ারির ফাল্গুন আর ভালোবাসা দিবসের সঙ্গে চলমান এক মাসের বইমেলার মিশেল উৎসবে যোগ করে বাড়তি মাত্রা। এই উৎসবের আমেজকে সাদা চোখে নান্দনিক আখ্যা দিলেও মেলা প্রাঙ্গণে তরুণ-তরুণীদের এ সমারোহের সঙ্গে বুদ্ধিবৃত্তিক সংযোগ কতখানি তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিবারই।

প্রতিবার বইমেলা আয়োজিত হচ্ছে, বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার বই, কিন্তু নতুন প্রজন্ম মেলা থেকে কতটুকু শিখছে এবং কী শিখছে, আদৌ শিখতে আগ্রহী কিনা সেটি রীতিমতো গবেষণার বিষয়।

নিছক বিনোদনের কথা বিবেচনা করলেও বর্তমানে এসে বইমেলা নতুন প্রজন্মের কাছে বই কেন্দ্রিক প্রাসঙ্গিকতা অনেকটা হারিয়ে ফেলেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ বলেন, এখন নতুন প্রজন্মের সামনে অনেকগুলো জানালা খুলে গেছে। এর মধ্যে হয়তো বই একটি। বিনোদনের অনেক মাধ্যম হয়ে যাওয়ায় নতুন প্রজন্মের ঝোঁক সেদিকে।

বর্তমানে ফেসবুকের রিলসে থাকা দুই লাইনের উক্তি আর চমকদার কোনো বইয়ের ইনস্টাগ্রামে পোস্ট যখন নতুন প্রজন্মের অনেকাংশের জ্ঞানের দৌড়; বাকিটা যখন শুধু বইয়ের মলাটের নান্দনিক ছবি তোলা বা নিজেকে বুক ক্যাফের বইয়ের শেলফের সামনে দাঁড় করিয়ে ছবি তুলে নান্দনিক প্রমাণের চেষ্টা সেখানে জ্ঞানের এবং বুদ্ধিবৃত্তিক চর্চার ঘাটতি যে বড় পরিসরের সেটা বলার অপেক্ষা রাখে না।

তবে এটিকে স্বাভাবিক ভাবে দেখে এবং সময়ের প্রয়োজনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রভাষক নওরীন রহমান সময় সংবাদকে বলেন, এই পরিস্থিতিতে উত্তারাধুনিককালের স্বাভাবিক আচরণ বলে ধরা যেতে পারে। বর্তমান প্রজন্ম হাজার পৃষ্ঠার বই পড়তে আগ্রহী না এবং এ ধরনের ভারী গোছের হোক সেটা আকারে বা জ্ঞানে, সেই বুদ্ধিবৃত্তিক চাপ নিতে প্রস্তুতও না।

নতুন প্রজন্মের বুদ্ধিবৃত্তিক পরিসীমার আলোচনা না হয় বাদ গেল, নিছক বিনোদনেও ফিকশনাল বই কী করে ধীরে ধীরে দৃষ্টিসীমার মধ্যে থেকেও অপ্রাসঙ্গিক হয়ে উঠছে এমন প্রসঙ্গে সুমন সাজ্জাদ বলেন, নতুন প্রজন্মের মধ্যে বড় রকমের হতাশা কাজ করছে। তারা ফিকশনাল বই বাদ দিয়ে মোটিভেশনধর্মী নন-ফিকশন বইয়ের দিকে ঝুঁকছেন।

যদিও সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্ম নন-ফিকশন বইয়ের দিকে ঝুঁকছে তবে বাস্তব চিত্র কিছুটা ভিন্ন। যতটা না বই থেকে রস আস্বাদন করছে এ প্রজন্ম, তার থেকে অনেক বেশি নিছক উক্তি নির্ভর ও ফেসবুকে স্ট্যাটাস কিংবা ছবিতে ক্যাপশন দেয়া কেন্দ্রিক বই পড়ার দিকে আগ্রহ তাদের।

বর্তমান সময়ে কাগুজে বইয়ের দিকে এ প্রজন্মের আগ্রহ কমে আসলেও যারা বই পড়ছেন অনেকেই পিডিএফ এবং ই-বুকের দিকে ঝুঁকছেন। বিগত বইমেলাগুলোতে পিডিএফ বা ডিজিটাল বইয়ের স্টল ছিল চোখে পড়ার মতো। আর এ থেকে সহজেই বোঝা যায়, বই পড়ার মাধ্যমেও বড় পরিবর্তন আসছে নতুন প্রজন্মের হাত ধরে।

নতুন প্রজন্মের নতুন চাহিদার প্রসঙ্গ টেনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভাষার সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা উচিত। তাই প্রকাশকদের বলব, এখন থেকে বই ডিজিটালি প্রকাশ করতে হবে। এতে শুধু দেশ নয়, বিদেশেও আমাদের ভাষার বই পৌঁছাতে পারব। অন্য ভাষাভাষীর লোকজনও আমাদের বই পড়ে। পাশাপাশি অডিও ভার্সনও তৈরি করতে হবে। বই প্রকাশে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। বাংলা একাডেমির একটা পৃথক পোর্টাল করে সেখানে বিভিন্ন ভাষাভাষী সাহিত্যের সন্নিবেশ ঘটাতে হবে।

এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। বাংলা একাডেমি মাঠে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি স্টল বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এ বছর মোট ৩৭টি প্যাভিলিয়নও বরাদ্দ দেয়া হয়েছে।

১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি কর্মদিবসে বইমেলা বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এরমধ্যে দুপুরের খাবার ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..