× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ

তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার তারিখ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Ministry-of-Information-and-Broadcasting-1.jpg
দ্যা নিউজসহ ১২টি অনলাইন পোর্টাল নিবন্ধনের অনুমতি পেল

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন ও তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের শিল্প নির্দেশক/গ্রাফিক শিল্প নির্দেশক/দৃশ্য পটকার এবং তথ্য অধিদপ্তরের আর্টিস্ট পদের লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে৷ এতে অংশ নিবে যথাক্রমে ১৪৫ জন এবং ৩১ জন প্রার্থী। কর্ম কমিশন সচিবালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর দুপুর ১২ টায়৷ এতে অংশগ্রহণ করবে ৪০১ জন পরীক্ষার্থী। শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে তাদের এই পরীক্ষাটি নেওয়া হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট http:/bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..