ঢাবির নতুন ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান

ঢাবির নতুন ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেল (ভিসি) হিসেবে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. নিয়াজ আহমেদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বর্তমানে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।