× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার আহবান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ মে, ২০১৭

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে দেশ গড়ার আহবান জানালেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাওছার।

আজ ১৫ই মে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গনে “নবীন বরণ ও বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী বই বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদ ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট এর আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার, এডভোকেট আব্দুন নুর দুলাল ও এম সাইফুজ্জামান জামান।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধু’র লেখা অসমাপ্ত আত্মজীবনী’র উপর আলোচনা ও দিকনির্দেশক বক্তৃতা প্রদান করেন। উক্ত আলোচনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি এড. মোল্লা মোঃ আবু কাওছার ।

আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আবিদ আল হাসান , বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন প্রিন্স।। উক্ত অনুষ্টানে আইন অনুষদ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শরিফুল হাসান শুভ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তাওহীদ বনি এর সঞ্চালনায় শিক্ষার্থীদের হাতে বাংলার অবিসংবাদিত নেতা ও বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার হিসাবে তুলে দেওয়া হয়।

বক্তারা আইন বিভাগের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন ও তা সমাধানের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ভাবে সাধারণ শিক্ষার্থীদের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..