ঢাবিতে ‘বিবেকানন্দ ইতিহাস ফান্ড’ গঠন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে “বিবেকানন্দ ইতিহাস ফান্ড” গঠন করা হয়েছে। এই ফান্ড গঠনের লক্ষ্যে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ ১০ লাখ টাকার একটি চেক আজ বুধবার ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামালের কাছে হস্তান্তর করেন।

উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সাবেক ডিন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ সহ বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের বিএ সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া, কয়েকজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।